প্যারাগুয়েতে ব্যাংক দেউলিয়া হয়ে ৩০ লাখ লোকের আমাতন স্থগিত, প্রেসিডেন্টের পদত্যাগ

তিনি আরও বলেন, ‘কোনো পর্যায়ে যদি আমি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকি, তাহলে তাদের কাছে ক্ষমা চাইছি। তবে আজ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটিই: যেসব প্যারাগুয়েবাসী আমাদের আর্থিক ব্যবস্থার ওপর আস্থা রেখে নিজেদের সঞ্চয় জমা রেখেছিলেন, তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করা। আমার সবচেয়ে বড় প্রত্যাশা, তাদের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।’
ব্যাংক কেলেঙ্কারির খবর প্রকাশ্যে আসার পর থেকে বিভিন্ন সাক্ষাৎকার ও বিবৃতিতে পেনা বারবার দাবি করে আসছেন, তিনি কোনো ধরনের অন্যায় করেননি।
‘গণতান্ত্রিক যুগের সবচেয়ে বড় জালিয়াতি’
বিরোধী দলের সিনেটর রাফায়েল ফিলিজোলা ঘটনাটিকে প্যারাগুয়ের গণতান্ত্রিক যুগে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সবচেয়ে বড় জালিয়াতি বলে অভিহিত করেছেন। ১০২০ এএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি রাজনৈতিক ক্ষমতা থেকে তৈরি করা একটি ব্যাংক, যার উদ্দেশ্য ছিল রাজনৈতিক ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বেসরকারি ব্যবসায় সরকারি অর্থ ব্যবহার করা। আর এই পুরো ব্যবস্থার শীর্ষে ছিলেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নিজেই।’
সাবেক অর্থমন্ত্রী পেনা ক্ষমতায় আসার আগে একটি ‘মহান প্যারাগুয়ে’ পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আঞ্চলিক রাজনীতিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। লাতিন আমেরিকার হাতে গোনা কয়েকজন প্রেসিডেন্টের একজন হিসেবে ট্রাম্পের দ্বিতীয় অভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।

