কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকার একটি চাটাইয়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়াদুদ বিশ্বাস কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া গ্রামের নদীপাড়া এলাকার মতিয়ার বিশ্বাসের ছেলে। তিনি নতুন বাজার এলাকায় ভাতের হোটেল পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নতুন বাজারের ছাগলহাটার পাশে চারদিক খোলা একটি চৌচালা ঘরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

