রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় গ্রেপ্তারের কথা জানিয়ে ১৫ হাজার টাকা দাবি, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
চুয়াডাঙ্গায় গ্রেপ্তারের কথা জানিয়ে ১৫ হাজার টাকা দাবি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যক্তির স্বজনকে ফোন করে মাদক মামলায় গ্রেপ্তারের কথা জানিয়ে ১৫ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। দাবি করা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই স্বজনকে গালিগালাজ ও হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত দুজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার সাইদুর রহমানের ছেলে মো. মুন্তাসির আল মামুন (৩৮)। অভিযুক্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার মো. মামুন (৩০) ও জানিফ হোসেন (২৯)। দুজনের বাড়ি বাগানপাড়ায় বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্রে তাঁদের বাবার নাম অজ্ঞাত বলে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মামুনের খালু মো. আব্দুল মজিদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল আসে। এ সময় ফোনকারী দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানান, মুন্তাসির আল মামুনকে মাদক মামলায় গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেওয়া হয়েছে। তাঁকে ছাড়িয়ে নিতে হলে নগদ ১৫ হাজার টাকা দিতে হবে। অন্যথায় তাঁকে আদালতে পাঠানো হবে বলেও জানানো হয়। অভিযোগে বলা হয়, এরপর একাধিকবার ফোন করে টাকা দাবি করা হয়। তবে আব্দুল মজিদ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে বিভিন্ন ধরনের গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মুন্তাসির আল মামুন চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন। মুন্তাসির আল মামুন বলেন, “ঘটনার পর বিস্তারিত খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, অভিযুক্ত ব্যক্তিরা কখনো মানবাধিকারকর্মী, আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ান।” অভিযোগের বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ কখনোই টাকা চাইবেনা। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইননুসারে ব্যবস্থা গ্রহন করা হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...