সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সেরা অবস্থানে আফগানিস্তান, বাংলাদেশ কোথায়রিয়াল মাদ্রিদের খেলা এবারও দেখায়নি চীননবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথ মঙ্গলবারজবি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, যৌক্তিক দাবি পূরণের আশ্বাসসৌদির ৪ শহরে হামলার সতর্কতা, আকাশেই ধ্বংসের দাবি হুতির ক্ষেপণাস্ত্ররাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামকেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে পোশাক শ্রমিক নেতাদের বৈঠকবেতন-ভাতার দাবিতে কুড়িগ্রামে মাদ্রাসায় তালা, সুপারসহ দুজন অবরুদ্ধ
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো আদালতে

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম
আলমডাঙ্গায় ৪ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, পাঠানো হলো আদালতে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম রেজা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন থানাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শামীম রেজা আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার পিএসআই কুশল প্রসাদ মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে থানাপাড়ার মজিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের পাকা সড়কে অভিযান চালান। এ সময় শামীম রেজাকে আটকের পর তাঁর হেফাজত থেকে চার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

মাদক উদ্ধারের এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় আলমডাঙ্গা থানায় একটি সামারি ট্রায়াল প্রসিকিউশন (নম্বর-১৪৬, তারিখ ৩০ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার বেলা ১২টার দিকে গ্রেফতার শামীম রেজাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...