সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখতারুজ্জামানের হাইকোর্টের দেওয়া জামিন বহাল‘বিএনপির রাজনীতিতে পরিবর্তন নেই, শুধু চালক বদলেছে’নাশকতার মামলায় গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা কারাগারেমৃত আ.লীগ নেতার বিরুদ্ধে পুলিশের চার্জশিটহাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগযুক্তরাষ্ট্র শর্ত মানলে ৪৮ ঘণ্টায় হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরানঅনিয়মে সার ডিলারশিপ বাতিল, কর্মকর্তা জড়িত থাকলে বিভাগীয় ব্যবস্থা: কৃষিমন্ত্রীফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিংবডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিতঅ্যাম্বুলেন্সে রোগী বহনের আড়ালে মাদক পাচার, আটক ২বাড়ির সামনে গর্তে জমা পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ও জীবননগরে মাদকসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
চুয়াডাঙ্গা ও জীবননগরে মাদকসহ আটক ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চুয়াডাঙ্গার সদর ও জীবননগর উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে গাঁজা, চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১ নভেম্বর দিনভর সদর ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর মাঝেরপাড়ার মৃত আনছার আলী মণ্ডলের ছেলে বদর উদ্দিন মণ্ডল (৬০), জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জপাড়ার মৃত আকবর আলী মণ্ডলের ছেলে হাফিজুর রহমান (৪৯), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রুবেল (১৮) এবং হকপাড়ার আবেদ আলীর ছেলে আশরাফুলকে (২৪) আটক করা হয়।

অভিযান চলাকালে বদর উদ্দিন মণ্ডলের কাছ থেকে ৫০০ মিলিলিটার চোলাই মদ, হাফিজুর রহমান ও রুবেলের কাছ থেকে পাঁচ গ্রাম করে গাঁজা এবং আশরাফুলের কাছ থেকে দুটি ইয়াবা উদ্ধার করেন অধিদপ্তরের সদস্যরা।

আটকের পর বদর উদ্দিন মণ্ডল ও হাফিজুর রহমানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে আদালত তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন।

অন্যদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপর দুজনকে সোপর্দ করা হয়। আদালত রুবেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। এ ছাড়া আশরাফুলকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি আট হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকবিরোধী এ অভিযান ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...