শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হেবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম
আলমডাঙ্গায় হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হেবা গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি হেবা (৫০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার প্রাগপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া হেবা আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের মোবারক মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানায় পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬ ও ৩০৭ ধারায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-১৮, তারিখ: ৩০ অক্টোবর ২০২৬)। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন হেবা। গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার গভীর রাতে প্রাগপুর গ্রামে হেবার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেন।

অভিযান শেষে থানায় নেওয়ার পর শুক্রবার দুপুর ১২টার দিকে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...