শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা বিআরটিএর

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের (শিক্ষানবিশ চালক) জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মূল লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারী কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় চালাতে পারবেন এবং গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যখন কেউ গাড়ি চালানো শেখেন, তখন গাড়ি চালনাকারীকে শিক্ষানবিশ চালক বা লার্নার (Learner) বলা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...