সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তরুণদের বিনা জামানতে ঋণ দেওয়ার আবেদন শুরু, সর্বোচ্চ নেওয়া যাবে ২০ লাখ টাকারাজশাহীতে ১২০ জনকে কর্মসংস্থানের উপকরণ দিল রাসিকসিজারের পর অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ উধাওলুঙ্গি ছাড়াই বাংলাদেশ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকাসেন্টমার্টিনে বিদ্যুতের প্রতি ইউনিট ৭৬ টাকা, মামলার ঘোষণাএবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরাতেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকারপাইলিং করে নির্মাণ বন্ধ ২২ কোটির সেতুরনোয়াখালীতে নতুন কূপে দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাসঅসুস্থ গরু জবাই, চার মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট
বিজ্ঞাপন

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পিএম
সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

সব যানবাহনের মালিক ও চালকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত জরিমানা ছাড়া মোটরযানের যাবতীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে সরকার।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিআরটিএ’র অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দেওয়া ছাড়া কেবল মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের যানবাহনের কাগজপত্র হালনাগাদ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সুবিধার আওতায় যানবাহনের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন চালক ও মালিকরা।

গ্রাহকদের সুবিধার্থে এটিই শেষ সুযোগ এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...