আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা

‘সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করব’—পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষার নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সম্ভাবনাকে সরকারি অনুমোদনের সঙ্গে যুক্ত করা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য গুরুতর উদ্বেগজনক।
আজ সোমবার মানবাধিকার সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এইচআরএসএস জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে তা অবশ্যই আইনসম্মত প্রক্রিয়া, নিরপেক্ষ তদন্ত এবং বিচার বিভাগের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে করতে হবে। কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত হলেই তাঁর জীবন ও ন্যায়বিচার পাওয়ার অধিকার খর্ব করা যায় না।
জাতীয় থেকে আরও পড়ুন

