শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আসছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেন্টস মার্কেট ম্যাভেরিক

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম
আসছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেন্টস মার্কেট ম্যাভেরিক

বিজনেস আর মার্কেটিংয়ের সফলতার পেছনের গল্পগুলো কী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আয়োজন করা হয়েছে, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেনটস মার্কেট ম্যাভেরিক। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পডকাস্টের ঘোষণা দেওয়া হয়।

এই আয়োজনে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে হাভাস ক্রিয়েটিভ লিমিটেড। সে সঙ্গে আরও আছে মুভরিল, আই স্ক্রিন, চ্যানেল আই অনলাইন, এবং দ্য ডেইলি স্টার।

‘মার্কেট ম্যাভেরিক’ দেশের বিজনেস কমিউনিটির জন্য একটি মাস্টারক্লাস। এখানে উঠে এসেছে দেশসেরা মার্কেটিয়ারদের ব্রেইনস্টর্মিং প্রোসেস, আইকনিক ক্যাম্পেইনের আইডিয়া এবং রিয়েল-টাইম মার্কেট ইনসাইট।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রেজেনটস মার্কেট ম্যাভেরিক সঞ্চালনা করেছেন এই সময়ের বিশিষ্ট লেখক এবং হাভাস ক্রিয়েটিভ লিমিটেড-এর সিইও কিঙ্কর আহসান। প্রথম সিজনে অতিথি হিসেবে আছেন, শুভাশীষ ভৌমিক, জোহেব আহমেদ, সাবরিন মারুফ তিন্নি, আসিফ ইকবাল, জীশান কিংশুক হক, এ কে এম মাহমুদুল হাসান, মো. সাইমুম হোসাইন, ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, এ বি এম জাবেদ সুলতান, গোলাম সামদানি, তাজদিন হাসান এবং মনির হোসেন।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...