বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা চালু করল জুলাই জাদুঘর

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য জুলাই জাদুঘর পরিদর্শন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ সেবা চালু করেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। এখন থেকে যে কোনো শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী জাদুঘরে এলে তাদের চলাচলের সুবিধার জন্য বিনামূল্যে হুইলচেয়ার ব্যবহারের সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ সেবা চালু করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ ব্যবস্থার আওতায় দর্শনার্থীরা জাদুঘরের প্রবেশমুখ থেকেই হুইলচেয়ার সেবা গ্রহণ করতে পারবেন। দর্শনার্থীর সঙ্গে পরিবারের সদস্য বা স্বজন থাকলে তারা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে পুরো জাদুঘর ঘুরে দেখতে পারবেন। অন্যদিকে, কোনো বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থী যদি একা আসেন, তবে তাকে পুরো জাদুঘর ঘুরে দেখানো ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।

