মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিংবিদেশে উচ্চশিক্ষা: বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত এবং শ্রীলঙ্কায় IIT-এর ভূমিকাএভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষবিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি স্বেচ্ছাসেবক দল নেতারনারী ইমার্জিং ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণাবাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেনআশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটিমিরপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া; পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনিরোনালদোকে ছাড়াই আল নাসরের গোলবন্যাশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার
বিজ্ঞাপন

মিরপুরে মেট্রো স্টেশন বন্ধ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
মিরপুরে মেট্রো স্টেশন বন্ধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মেট্রোরেল চলাচলেও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

এদিকে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে মেট্রোরেল চলাচলেও। মেট্রোরেল প্যাসেঞ্জার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যেও মেট্রোরেল চলাচল অব্যাহত রয়েছে। তবে এ কারণে ট্রেন চলাচলের সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটেছে।

যাত্রীদের মেট্রোরেলের চলাচলসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য মেট্রোরেলের হেল্পলাইন নম্বর ১৬১৪৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...