সচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে প্রবেশকারী অনেক দর্শনার্থীর যাতায়াত রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দিতে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় থেকে আরও পড়ুন

