বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বসতবাড়িতে অগ্নিকাণ্ড, নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবেশীর মৃত্যুডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা করবে বোর্ড: মাহদী আমিনকিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৩৭ ধাপ পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবনডেসকোর যেসব প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে নাপাঁচ কারণে মার্কিন নির্বাচনে বড় ধরনের ভরাডুবি রিপাবলিকানদেরএশিয়া পোস্টের প্রতিবেদনের পর নির্বাচন অফিসের ১৪৩ কর্মীর নিয়োগ চুক্তি বাতিলছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইলে ব্যবহার না করার অনুরোধ
বিজ্ঞাপন

সৌদিগামী ১৭৪ ফ্লাইট স্থগিত, ২৩০৭৭ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
সৌদিগামী ১৭৪ ফ্লাইট স্থগিত, ২৩০৭৭ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৭৪ ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজারের বেশি যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৭৪টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।

স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে।

জাতীয় থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...