বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সৌদির সবচেয়ে বড় বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলাঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি আসছে শিগগিরইনিখোঁজের চার দিন পর বাগানে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহনির্বাচন অফিসে সেবা গ্রহীতাকে দরজা বন্ধ করে মারধরের অভিযোগসিলেটে সবুজ উইকেট, বদলে যাচ্ছে বাংলাদেশের পরিকল্পনা?ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে পিটিয়ে পুলিশে দিল জনতানওগাঁয় ব্যবসায়ীর ৯ লাখ টাকা ছিনতাই: কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩রংপুরে উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের ঘেরাও করে মারধরের চেষ্টাহরমুজে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরানসীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান
বিজ্ঞাপন

ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
ছয় ঘণ্টা ছদ্মবেশে অবস্থানের পর ধানক্ষেতে মিলল ১১ লাখ ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দিনের ছেলে মো. আদিল (২৬)।

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, মঙ্গলবার টেকনাফ সদরের শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একটি মাদক কারবারি চক্র সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহের জন্য হ্নীলার মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে এসআরবির সদস্যরা দুটি দলে ভাগ হয়ে প্রায় ছয় ঘণ্টা ছদ্মবেশে সেখানে অবস্থান নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালিয়ে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি দেশি রামদাসহ দুজনকে আটক করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...