পাঁচ কারণে মার্কিন নির্বাচনে বড় ধরনের ভরাডুবি রিপাবলিকানদের

৫. হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ ভোটারদের অবস্থান পরিবর্তন
২০২৪ সালের নির্বাচনে হিস্পানিক ও কৃষ্ণাঙ্গ ভোটারদের একটি অংশ ট্রাম্পের দিকে ঝুঁকেছিলেন। এবার সেই প্রবণতা উল্টে গেছে। টেক্সাস-মেক্সিকো সীমান্তবর্তী হিস্পানিক অধ্যুষিত তিনটি কংগ্রেসনাল আসনেই জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় হিস্পানিক সংখ্যাগরিষ্ঠ কাউন্টিগুলোতে রিপাবলিকান সিনেট প্রার্থীদের সমর্থন ২২ শতাংশের বেশি কমেছে। অভিবাসনবিরোধী অভিযান নিয়ে অসন্তোষ এর অন্যতম কারণ। পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৫৬ শতাংশ মার্কিনি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই সম্পর্কে নেতিবাচক মনোভাব জানিয়েছেন।
একইভাবে কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতেও ডেমোক্র্যাটদের সমর্থন বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মিসিসিপিতে সিনেট নির্বাচন এখনো হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে। সেখানে জয়ী হলে স্কট কলোম ১৯৮২ সালের পর রাজ্যটি থেকে নির্বাচিত প্রথম ডেমোক্র্যাট সিনেটর হবেন।
সব মিলিয়ে এবারের ফলাফল শুধু ক্ষমতাসীন দলের মধ্যবর্তী নির্বাচনী বিপর্যয় নয়; বরং ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক নীতির বিরুদ্ধে মার্কিন ভোটারদের সম্মিলিত অসন্তোষের প্রতিফলন।

