সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

সড়ক দুর্ঘটনায় হতাহতদের অথবা তাদের পরিবার ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এতে চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যে কোনো ব্যক্তি বা তার পরিবার নির্ধারিত নিয়ম মেনে আবেদন করে সহায়তা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএর তথ্যমতে, সড়ক দুর্ঘটনার পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে দেওয়া হবে।
সহায়তার পরিমাণ
মৃত্যুর ক্ষেত্রে:অন্যূন (কমপক্ষে) ৫ লাখ টাকা।
অঙ্গহানির ক্ষেত্রে: অন্যূন (কমপক্ষে) ৩ লাখ টাকা।
জাতীয় থেকে আরও পড়ুন

