ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড—সাজা ঘোষণা ৯ নভেম্বর

বিচার চলাকালে ব্র্যান্ডের বিরুদ্ধে নিজের খ্যাতি ও প্রভাব ব্যবহার করে নারীদের শোষণের অভিযোগ ওঠে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, কিছু ঘটনা তাঁর মনে নেই এবং অন্য ঘটনাগুলো ছিল পারস্পরিক সম্মতিতে হওয়া যৌন সম্পর্ক। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রকাশের পর এসব ঘটনাকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ব্র্যান্ডের আইনজীবী ইয়ান উইন্টার অভিযোগগুলো অস্বীকার করে বলেন, যৌন সম্পর্কে সম্মতি থাকলে অভদ্র বা অস্বাভাবিক আচরণ অপরাধ নয়। তবে অভিযোগকারীরা কেন চিৎকার করেননি বা শারীরিকভাবে প্রতিরোধ করেননি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রায় ঘোষণার আগে আদালতে স্ত্রী লরার দিকে তাকিয়ে ব্র্যান্ড বলেন, ‘লরা, আমি তোমাকে ভালোবাসি।’ পরে বিচারক মি. জাস্টিস বেনাথান জানান, ধর্ষণসহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ব্র্যান্ডের উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ড হতে পারে। আগামী ৯ নভেম্বর তাঁর সাজা ঘোষণা করা হবে।

