মালয়েশিয়ায় কর্মী যাবেন ডিসেম্বর থেকে, আগে যাবেন যারা

নতুন ব্যবস্থায় কর্মীদের আর্থিক চাপ কমানোর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেয়া হয়েছে। কর্মীদের কাছ থেকে কোনো অর্থ আদায় করা যাবে না। বিদেশি নিয়োগকর্তা বা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানকেই কর্মী পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করতে হবে। এ ছাড়া বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য নির্ধারিত কিছু সার্ভিস চার্জও বাতিল করা হয়েছে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত রাখার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ খাতে যেন নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব না থাকে, সে বিষয়ে সরকার সচেষ্ট। এ লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন এমওইউ স্বাক্ষর করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, দেশটিতে যেতে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যেই ২২টি মেডিকেলের নাম প্রকাশ করা হবে।

