বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
তিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাওবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতিরাজনীতিই আমার সব শেষ করে দিল, ছেলেকে হারিয়ে বিএনপি নেতারোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তাচালকে বেঁধে ৪০ লাখ টাকার শুঁটকিভর্তি কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪দ্বিতীয় যমুনা সেতু প্রকল্প শুরু, সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৫০০ কোটি টাকাবিক্ষোভে উত্তাল প্যারাগুয়ে, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি‘ওর কথা নিয়ে বেশি ভাবছি না, নতুন এসেছে, বেশি এক্সাইটেড’‘সুপার সাব’ ইব্রাহিমের গোলে জয়ে শুরু বাংলাদেশেরকীর্তনখোলার স্রোতে ভেসে গিয়ে কিশোর নিখোঁজ
বিজ্ঞাপন

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

সাতক্ষীরার দেবহাটায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে ওয়াহেদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরার আমলি তৃতীয় আদালতের বিচারক নুসরাত জাহান এ আদেশ দেন। সাদিকুল ইসলাম দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে। তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সাদিকুল। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আগামী রোববার দুপুর ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...