শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, পুলিশি হামলার বিচারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদেরবিদেশি পিস্তল-গুলি-ইয়াবাসহ নারী গ্রেপ্তার২০২৭ সালেই সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করবে টেসলামা-বাবার স্মরণে ৯ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা, দেন যাতায়াত ভাড়াওতালার শালিখা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা পুরুষের লাশমসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যুরাজধানীতে পৃথক অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতিরকুড়িগ্রামে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে১৯০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড
বিজ্ঞাপন

সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, মুফতি আবু তাহের মিসবাহ আপনাদের এই সিলেটের কৃতি সন্তান। শাহজালাল (র.) ও শাহপরান (র.)-এর পূণ্যভূমিতে তার মতো একজন যোগ্য উত্তরসূরী নগর উন্নয়নের জন্য সবচেয়ে অগ্রাধিকার।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে এতে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা, জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরী প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...