শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ১৫৫ কোটি রুপি আয় ‘রামায়ণ’-এরসাজেকে ইউপিডিএফের প্রভাব কমেছে, পর্যটনকেন্দ্র খোলার আভাসবাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তারতদন্ত ঘুরপাক খাচ্ছে ১৫ মিনিটে, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গেজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিজাঙ্গোর মা কি বাংলাদেশি? নিজেই জানালেন ক্যারিবীয় ব্যাটারমাগুরায় ঐতিহ্যবাহী লাঠি খেলার জমজমাট আসরডাব চুরি করতে এসে ধরা, জনতার ভয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবকবিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা, আসামি গ্রেপ্তারে এমপির আলটিমেটামখুলনায় রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি, পাশে দুটি লিফলেট
বিজ্ঞাপন

কুড়িগ্রামে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
কুড়িগ্রামে হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে

কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়। বিরল প্রজাতির শকুনটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।

রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে।

কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিতে শুক্রবার বিকেল ৫টার দিকে সেটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। সাধারণত শীত মৌসুমে হিমালয় ও এর আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার কারণে কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...