সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

এনসিপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা: নাহিদ-আখতার বহাল, সারজিস-হাসনাতদের পদবিতে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পিএম
এনসিপির পুনর্গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা: নাহিদ-আখতার বহাল, সারজিস-হাসনাতদের পদবিতে পরিবর্তন

নতুন করে সাজানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। পুনর্গঠিত এই কমিটিতে শীর্ষ নেতৃত্বে কোনো পরিবর্তন আসেনি; আগের মতোই দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন আখতার হোসেন।

তবে আহ্বায়ক ও সদস্যসচিব পদ অপরিবর্তিত থাকলেও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাংগঠনিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে দলটির আগের মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্রের মতো পদগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এসব পদ বিলুপ্ত করায় দলটির প্রভাবশালী নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁদের নতুন করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...