ডা. মাহমুদা মিতুকে আহ্বায়ক করে জাতীয় নারীশক্তির নতুন কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সংগঠনটির নেতৃত্বে এনে ডা. মাহমুদা মিতুকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট নতুন একটি আংশিক কমিটি অনুমোদন করেছে এনসিপি।
রোববার দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনা অনুযায়ী জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পাওয়া নেতৃত্বকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনীতি থেকে আরও পড়ুন

