সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘ভালো সিদ্ধান্ত’ বলছেন সবাই, বাসা ছাড়তে সময় না দেওয়ায় ক্ষোভশ্রমিকদের রাস্তায় নামাতে মিথ্যা প্রচার চালাচ্ছে পরাজিত শক্তি: রিজভীশিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগচৌদ্দগ্রামে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তাররক্তদাতা না পেয়ে দিশেহারা স্বজন, মুমূর্ষু রোগীকে রক্ত দিলেন চিকিৎসকবাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তানবিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনও উন্মুক্ত: চিফ হুইপচুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানাযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজে তিন যুবকযারা এখন সহিংস আন্দোলন করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে

কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মাত্র একজন শিক্ষার্থী। তবে চারজন শিক্ষক মিলেও সেই শিক্ষার্থীও পাস করতে পারেনি।

কলেজটির সাবেক শিক্ষক হানিফ বলেন, একজন শিক্ষার্থীকে চারজন শিক্ষক মিলে পাস করাতে পারেননি। এটা কেমন কথা? কলেজ শাখার কার্যক্রমসহ শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোছনা আক্তার বলেন, এলাকার মানুষের চাপে পড়ে একজন শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...