সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যারা এখন সহিংস আন্দোলন করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রীনেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতচাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতেরডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রীডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০চীনকে রুখে দিয়ে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশমেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরাএলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামেবিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতা
বিজ্ঞাপন

‘আ.লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা করবেন না, এটা হতে পারে না’

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
‘আ.লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা করবেন না, এটা হতে পারে না’

জামায়াতে ইসলামীর লংমার্চের রুটে গোপালগঞ্জে কোনো পথসভা বা বিরতি কর্মসূচি না রাখার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেছেন, আওয়ামী লীগকে ভয় পেয়ে গোপালগঞ্জে পথসভা না করার বিষয়টি গ্রহণযোগ্য হতে পারে না। নৈতিক সাহস থাকলে সেখানে গিয়ে পথসভা করে নিজেদের শক্তি দেখানো উচিত।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) জামায়াতে ইসলামীর আয়োজিত লংমার্চ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, খুলনা বিভাগের সাধারণ মানুষের এ কর্মসূচি নিয়ে কোনো আগ্রহ নেই। সাধারণ মানুষ এতে অংশ নেবে না এবং খুলনাবাসীও কর্মসূচিটি প্রত্যাখ্যান করবে বলে তিনি দাবি করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...