মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশহত্যা ও ডাকাতির মামলায় নাম, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কারসিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানাউদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’ডাকতে গিয়ে যাত্রী দেখলেন অটোরিকশাচালক মৃতঘুমানোর আগে পড়ার দোয়া: অর্থ, উচ্চারণ ও ফজিলতজুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি এখন চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতাজমি নিয়ে বিরোধ, বিধবা নারীর ধান কেটে নিলেন প্রতিপক্ষছাত্রদল নেতা শাকিল হত্যা ও এমপি আজিজ কান্ডে দলের ভেতর ক্ষোভ
বিজ্ঞাপন

বিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতা

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
বিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। শুধু একবার নয়, বারবার অননুমোদিতভাবে অ্যাকাউন্টটিতে প্রবেশের চেষ্টা চলছে বলে সতর্ক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে অ্যাকাউন্টটি থেকে ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত সন্দেহজনক ওয়েবসাইটের লিংক পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টটি থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার অনুরোধ জানিয়েছে বোর্ড।

বিসিবির প্রকাশিত নিরাপত্তা সতর্কবার্তা অনুযায়ী, রোববার (১ নভেম্বর) রাতে তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লক্ষ্য করে হ্যাকিংয়ের চেষ্টা চালানো হয়। এরপরও অ্যাকাউন্টটিতে বারবার অননুমোদিত প্রবেশের চেষ্টা চলছে।

এই সাইবার নিরাপত্তা সমস্যার মধ্যে অ্যাকাউন্টটি থেকে অননুমোদিত বার্তা পাঠানোর ঘটনাও ঘটছে বলে সতর্ক করেছে বিসিবি। এসব বার্তায় অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সিসংক্রান্ত সন্দেহজনক ওয়েবসাইটের লিংক রয়েছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি ফিশিং লিংকও থাকতে পারে।

মূলত ক্রিকেটার, বোর্ডের কর্মকর্তা এবং বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এসব বার্তা পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। ফলে অ্যাকাউন্টটির নিরাপত্তার পাশাপাশি বার্তা পাওয়া ব্যক্তিদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...