সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিম তালুদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ির সীমানা নিয়ে সাইদুর ও সাইকুলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। সামান্য সীমানার বিরোধে একটি প্রাণ চলে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, মমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাইকুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে সাইদুর রহমান, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...