দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম

এ সময় গত ১৬ বছরেও বিএনপি আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। মুজিববাদী ও ফ্যাসিবাদী শক্তি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণকে আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বানও জানান তিনি।
বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে হত্যা হচ্ছে, পাহাড়ে অশান্তি তৈরি করা হচ্ছে। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের নিপীড়ন করা হচ্ছে এবং দিল্লিতে মসজিদ ঢেকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মুসলমানদের নিয়েও প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
ফেলানিসহ অতীতে সীমান্ত হত্যার কয়েকটি ঘটনার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। তাঁর অভিযোগ, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে বর্তমান সরকার ব্যর্থ।

