রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঢামেক চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মিলল ৩ জনের মরদেহতথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে ওসির অসৌজন্যমূলক আচরণ, কর্মসূচির হুঁশিয়ারিভারত থেকে আনা ১৮ রেলকোচের পরীক্ষামূলক চলাচল আগামী সপ্তাহেসাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রীআলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠিভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্যচুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়িতে যাইতে পারবেন না’যে কোনো সহিংসতার কঠোর জবাব দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রীবোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪চুয়েটে এক দিনের নতুন ভিসি, শিক্ষার্থীদের এক দিনের শাটডাউন
বিজ্ঞাপন

রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম
রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়েও পত্রিকা ছিঁড়ে রাশেদ খাঁন সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (৩১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

বিবৃতিতে বলা হয়, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং আমরা মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে এই আশঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না?

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...