সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকেসীমান্তে মাদক ও চোরাচালান রোধে আপসহীন অবস্থান: মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঅবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলোস্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলিহবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহতগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণামাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টামাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজেই ইতিহাস গড়ল নামিবিয়াটাকা দিয়েও মেলেনি চেয়ারম্যানের পদ, সচিবসহ ৬ জনের নাম ফাঁস
বিজ্ঞাপন

আরব আমিরাতে এইচএসসি’র ফলাফলে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ১০:২৬ এএম
আরব আমিরাতে এইচএসসি’র ফলাফলে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য

সংযুক্ত আরব আমিরাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন দুটি বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মধ্যদিয়ে চমক সৃষ্টি করেছে। প্রতিষ্ঠান দুটি হলো, আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং উত্তর আমিরাতের রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ।

আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেন ১৫ জন শিক্ষার্থী। তাঁদের সবাই কৃতকার্য হয়েছেন, পাসের হার শতভাগ। ফল বিশ্লেষণে দেখা যায়, এ গ্রেড পেয়েছেন ১১ জন, এ মাইনাস ৩ জন এবং বি গ্রেড পেয়েছেন ১ জন।

আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি: কলেজটির ফেইসবুক পেইজ
আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ছবি: কলেজটির ফেইসবুক পেইজ

অন্যদিকে রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১৬ জন, পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। কৃতকার্যদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। অকৃতকার্য হয়েছেন ২ জন শিক্ষার্থী।

রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পাঠদান করছেন শিক্ষক। ছবি: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে পাঠদান করছেন শিক্ষক। ছবি: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষাঙ্গনের মুখ উজ্জ্বল করেছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...