সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তেই দেশে অস্তিত্বশীলতা: হান্নান মাসউদ

সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণেই দেশে অস্তিত্বশীলতা বলে মন্তব্য করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য (এমপি) হান্নান মাসউদ।
তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। বর্তমান সরকার বিগত ফ্যাসিস্টদের কায়দায় সবকিছু চালাতে চাচ্ছে। কীভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে, সরকার তাতে ব্যস্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপরিকল্পিত, অপরিপক্ব সিদ্ধান্তের জন্য দেশের এ করুণ অবস্থা।’
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, ‘আমরা সরকারকে বলছি, যে কোনো আন্দোলনে আওয়ামী খুঁজেন। কিন্তু আপনাদের কাছে তো সব গোয়েন্দা থাকার পরও কীভাবে আওয়ামী লীগ ঢুকে যায়। কারণ আপনাদের নেতাকর্মীরা টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিয়েছেন বলেই তারা আজ সাহস পাচ্ছে।’
রাজনীতি থেকে আরও পড়ুন

