বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নতুন বেতন কাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠনঅনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে নিষেধাজ্ঞা, ছাড়পত্র বন্ধের নির্দেশপাঁচ বছরের মধ্যে শরীয়তপুরে ট্রেন চালু হবে: হুইপ অপুছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার, সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষকহামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠনবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪ দশমিক ২ শতাংশের মধ্যে বিষণ্নতার লক্ষণ: গবেষণাবৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতইবিতে ২৬৮ কর্মচারীর বেতন বন্ধ, চাকরি হারানোর শঙ্কামাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, ১৫ দিনের কারাদণ্ড‘নীল সুনামিতে’ ডেমোক্র্যাটদের জয় বড় ধাক্কা হিসেবে দেখছে ইসরায়েলি মিডিয়া
বিজ্ঞাপন

সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন ডাকসু ভিপি

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুরাইন কবরস্থানে গিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারতকালে এলাকাবাসী ও জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার আমীর কামরুল আহসান এবং ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা কেবল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, বরং স্বাধীনতা পরবর্তী জাতীয় রাজনীতিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...