কালের সাক্ষী ঐতিহাসিক ‘বজরা শাহি মসজিদ’

১৭৭ বছরের অবিকৃত ইতিহাস
বজরা শাহি মসজিদের সবচেয়ে বড় বিস্ময় হলো—নির্মাণের পর টানা ১৭৭ বছর এটি কোনো ধরনের সংস্কার ছাড়াই নিজস্ব মহিমায় অটল ছিল। পরে ১৯০৯ সালে প্রথমবার এর সংস্কারকাজ চালানো হয়। সে সময় মসজিদের দেয়াল ও প্রবেশদ্বারে সুরকি ও মোজাইকের নান্দনিক কারুকার্য যোগ করা হয়। মোগল আমলের ইটের ঘ্রাণ আর সুপ্রাচীন এই স্থাপত্যের শিল্পনৈপুণ্য দেখতে আজও দেশ-বিদেশের বহু পর্যটক ছুটে আসেন এখানে। অনেকে আসেন প্রাচীন এই মসজিদের স্নিগ্ধ ও নীরব পরিবেশে মহান আল্লাহর দরবারে সিজদাবনত হয়ে হৃদয়কে প্রশান্ত করতে।
একজন পর্যটক যখন এই ঐতিহাসিক ইমারতের সামনে দাঁড়ান, চোখের পলকে তিনি যেন ৩০০ বছর পেছনে—অষ্টাদশ শতাব্দীর মোগল দরবার ও জৌলুশপূর্ণ সময়ে পৌঁছে যান!
ধর্ম থেকে আরও পড়ুন

