শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভেঙে দিলেন এনসিপি নেতারাপারমাণবিক আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ কড়া শর্তভুয়া লেখক, প্রকাশক, এআইয়ে লেখা বই—গ্রন্থাগার ঘিরে তোলপাড় তামিলনাড়ুতেদৌলতদিয়ায় পদ্মার ১৫ কেজির রুই, বিক্রি হলো কতদুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল জামায়াতকর্মীরমাত্র ১০ ঘণ্টায় মেসিকে ছাড়ালেন রোনালদোচাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটকব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা চাঁদা আদায়, যুবক গ্রেপ্তারডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলামমরক্কো ফাইনাল পেলে ২০৩০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের বিরোধী নেতার
বিজ্ঞাপন

দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল জামায়াতকর্মীর

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১২:০৭ এএম
দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল জামায়াতকর্মীর

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান কবীর (৩৫) নামে একজন জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু রায়হান মিয়া গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গফরগাঁও-হোসেনপুর এশিয়ান হাইওয়ে সড়কের দক্ষিণ গফরগাঁও উপজেলার গলাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান কবীর গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির নির্বাচনি এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে বন্ধু রায়হান মিয়াকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জের পাগলা মসজিদে যান মেহেদী। নামাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গলাকাটা এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মেহেদী ও রায়হান গুরুতর আহত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...