রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সেনবাগে অটোরিকশা চালানো অবস্থায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম
সেনবাগে অটোরিকশা চালানো অবস্থায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে অটোরিকশা চালানো অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মো. আরমান মিয়া (৪১) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সেনবাগ পৌরসভার বাবুপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আরমান মিয়া উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আরমান অটোরিকশা নিয়ে বাবুপুর এলাকা থেকে সেনবাগ বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাবুপুর ব্রিজের ওপর পৌঁছালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে এলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারের সময় আরমানের কাছে সাদা রঙের ওষুধের মতো একটি পদার্থ পড়ে থাকতে দেখেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে সেটি আসলে কী, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, তিনি হয়তো স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...