সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত

আরাগচি বলেন, ইরান শুরুতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সাত দিনের একটি পরিকল্পনা উপস্থাপন করেছিল। ওই পরিকল্পনায় প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে তেহরানের শর্তগুলো নির্ধারণ করা হয়। পরে কাতারের পক্ষ থেকে সময়সীমা সাত দিন থেকে কমিয়ে পাঁচ দিন বা তারও কম করার অনুরোধ জানানো হয়। গতকাল কাতারের প্রতিনিধিদলের ইরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা কমিয়ে দুই দিন নির্ধারণের বিষয়ে সমঝোতা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিনে যুক্তরাষ্ট্রকে একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং সেখানে নৌ-চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আরাগচি জানান, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের আলোচনার মাধ্যমে নির্ধারিত নতুন নৌ-চলাচল পথটির আনুষ্ঠানিক স্বীকৃতি চায় তেহরান। একই সঙ্গে অন্য সব নৌপথ বন্ধ করার দাবি জানিয়েছে দেশটি। ইরানের শর্ত অনুযায়ী প্রণালিটি পুনরায় খুলে দেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরুর পথ তৈরি হবে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...