সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকেসীমান্তে মাদক ও চোরাচালান রোধে আপসহীন অবস্থান: মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঅবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলোস্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলিহবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহতগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণামাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টামাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজেই ইতিহাস গড়ল নামিবিয়াটাকা দিয়েও মেলেনি চেয়ারম্যানের পদ, সচিবসহ ৬ জনের নাম ফাঁস
বিজ্ঞাপন

এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে আটকে আছে ঐহী-মাহীর নতুন জীবন

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব হতে পারে। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা। জন্মের তিন মাস পর আবার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও চরম আর্থিক সংকটের কারণে এখনো যেতে পারেনি পরিবারটি।

শিশুদের বাবা মাসুদ বলেন, আমি কৃষি জমিতে দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করি। মাসে মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা আয়ে কোনোমতে সংসার চালাতে হয়। এরই মধ্যে শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝাও বেড়েছে।

মাসুদ বলেন, ‘চিকিৎসকরা আশা দিয়েছেন, আমার মেয়েদের আলাদা করা সম্ভব। কিন্তু সেই চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার নেই। আমার মেয়েদের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি কামনা করছি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...