সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহতচাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতেরডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই জাতি উন্নত হয় না: স্বরাষ্ট্রমন্ত্রীডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০চীনকে রুখে দিয়ে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশমেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরাএলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামেবিসিবির ইনস্টাগ্রামে হ্যাকিংয়ের চেষ্টা, লিংকে ক্লিক না করার সতর্কতাবরিশালে ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন

১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ঋতুপরিক্রমায় এখন হেমন্তকাল। শীতকাল আসতে আরও মাসখানেক সময় বাকি থাকলেও উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তের শুরুতেই কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দিনের বেলা রোদের প্রখরতা তীব্র থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের অনুভূতি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বইতে থাকে হিমেল হাওয়া। রাত যত গভীর হয়, শীতের অনুভূতি তত বাড়তে থাকে। এই শীতের আমেজ থাকে সূর্যোদয় পর্যন্ত। তবে বেলা ওঠার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে দিনের তাপমাত্রা এবং দিনভর থাকে সূর্যের প্রখর রোদ। এভাবেই হেমন্তের দিনগুলো পার করছে প্রকৃতি।

বেলা গড়িয়ে সন্ধ্যার পর রাত যত গভীর হতে থাকে, জেলায় কুয়াশার পরিমাণও বাড়তে থাকে। রাতভর কুয়াশার পর ভোরে এর ঘনত্ব আরও বেড়ে যায়। তবে সূর্যের আলো ভূপৃষ্ঠে পড়ার পরপরই কুয়াশা কমতে শুরু করে।

মঙ্গলবার (আজ) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...