রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারাআলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন: টানা তৃতীয়বার সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আলাউদ্দিনলংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী৩৬ ভিলাসহ ৫ কোটির সম্পত্তি, তদন্তের মুখে সরকারি আমলা দম্পতিপ্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি মৃত্যুবরণ করেছেনইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এখনও হামলা চালানো বাকি: ট্রাম্পগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশেরপোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা সরকারেরইন্টারকে হারিয়ে টানা চতুর্থ মিলান ডার্বি জিতল এসি মিলানএইচএসসির ফলে চুয়াডাঙ্গার ব্রাইট মডেলে শতভাগ সাফল্য, মেহেরপুরের মড়কা কলেজে শূন্য
বিজ্ঞাপন

দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
দেশ ছাড়েননি, আগাম জামিন চেয়েছেন সেই শিশুর বাবা

টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনায় থাকা শিশুটির বাবা শাহজালাল রুমি দেশ ছেড়ে যাননি। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদন করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, টঙ্গীর আলোচিত রুমি আইনি সহায়তার জন্য গতকাল (সোমবার, ২৬ অক্টোবর) রাতে আমার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।

টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ক্বরীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২১ অক্টোবর মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে মারধর করেন শিশুর পিতা শাহজালাল রুমি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...