রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বাদাম বিক্রেতা হাসানকে স্কুলে ফিরিয়ে আনলেন ডিসি ফরিদাসাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিআশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করতে চান নতুন ওসিসেক্রেটারিকে জড়িয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য ‘আজগুবি’, দাবি জামায়াতেরএইচএসসি পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্তমিশিগানে সিনেটর প্রার্থী আব্দুলের নির্বাচনি প্রচারণা সভা অনুষ্ঠিতপোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশপ্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদননাশকতার মামলায় গ্রেপ্তার কৃষক লীগ নেত্রী কারাগারে
বিজ্ঞাপন

এমপির ছেলে মিন্টুকে গ্রেপ্তার দেখালো পুলিশ, ১০ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম
এমপির ছেলে মিন্টুকে গ্রেপ্তার দেখালো পুলিশ, ১০ দিনের রিমান্ড আবেদন

নিহত শাকিল ইসলামের বাবা ও মামলার বাদি রবিউল করিম মিস্ত্রি বলেন, গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়িতে ফেরার পথে তার ছেলেকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা তাকে চিকিৎসা দেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শাকিল হোসেনের মৃত্যু হয়। ছেলেকে নির্মমভাবে হত্যার বিচার চান তিনি। বাদ এশা গুরুদাসপুর বিল চলন শামসুজ্জোহা কলেজ মাঠে শাকিলের জানাজা শেষে রাতেই পুরানপাড়া কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হবে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন এশিয়া পোস্টকে বলেন, শাকিলের হত্যাকারীরা যতবড় শক্তিশালীই হোক, সে যদি দলেও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শাকিলকে হত্যার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টু জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান এশিয়া পোস্টকে জানান, এ ঘটনায় নিহত শাকিলের বাবা রবিউল করিম মিস্ত্রি বাদি হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায়ের করেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এশিয়া পোস্টকে জানান, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অধিক তদন্তের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...