সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশ-বিএনপি নেতাকর্মীদের ধাওয়ায় ছত্রভঙ্গ৪ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকেসীমান্তে মাদক ও চোরাচালান রোধে আপসহীন অবস্থান: মহেশপুর ব্যাটালিয়নের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঅবশেষে বাইকের সামনে নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর হলোস্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলিহবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহতগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণামাদক কারবারের অভিযোগে বাড়িতে হামলা-লুটপাট, মামলার পর ফের হামলাচেষ্টামাত্র দ্বিতীয় ওয়ানডে সিরিজেই ইতিহাস গড়ল নামিবিয়াটাকা দিয়েও মেলেনি চেয়ারম্যানের পদ, সচিবসহ ৬ জনের নাম ফাঁস
বিজ্ঞাপন

পল্টনে হামলার প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
পল্টনে হামলার প্রতিবাদে শাহবাগে ছাত্র-যুব ইউনিয়নের বিক্ষোভ

সমাবেশে সংহতি জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, স্বাধীন দেশে কে কোন স্লোগান দেবেন, তা নির্ধারণ করে দেওয়ার অধিকার বিএনপি কিংবা জামায়াতের নেই। মানুষের মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, দীপক শীলের মুক্তির পর পল্টন মোড়ে মিছিল ও সমাবেশ চলাকালে তাঁদের ওপর হামলা চালানো হয়। সে সময় তাঁরা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর মরদেহ দাফন ও গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদ জানাচ্ছিলেন। এর মধ্যেই তাঁদের সমাবেশে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

সমাবেশের সভাপতি ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর অভিযোগ, ভিন্নমতের মানুষকে ‘আওয়ামী লীগের দোসর’ বা ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...