সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সাজেকে টানা সড়ক অবরোধে বিপর্যস্ত জনজীবননামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বৃদ্ধেরএবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালাআরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেলগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহতভূমিকম্প মোকাবিলায় সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরধাওয়া-পাল্টাধাওয়ার পর সড়ক ছাড়লেন আশুলিয়ার শ্রমিকরাগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে বিজিবি সদস্য আহতসনদ অর্জনের মানসিকতা থেকে বেরিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে: জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন

হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

হবিগঞ্জের লাখাইয়ে আইফোন ১১ -এর লোভে তারেক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু সাহেলের বিরুদ্ধে । হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে একটি ডোবায় ফেলে রাখা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেকের গলিত মরদেহ উদ্ধার করে লাখাই ও নবীগঞ্জ থানা-পুলিশ।

নিহত তারেক মিয়া নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। অভিযুক্ত সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাজমিস্ত্রির কাজ করতে তারেক ও সাহেল লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সুরের রহমানের বাড়িতে আসেন। সেখানে কাজ করার সময় তারেকের ব্যবহৃত আইফোন ১১-এর প্রতি সাহেলের লোভ জন্মায়। এর জেরে পরদিন ২২ অক্টোবর রাতে কৌশলে তারেককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে রেখে পালিয়ে যান সাহেল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...