আরও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মোজাম্মেল

মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকার ১০০ ফুট রাস্তার মাথায় ছাত্রজনতা মিছিল করছিল। ওই মিছিলে অতর্কিত হামলা হয়। এ সময় মিছিলে থাকার শামীম মিয়ার শরীরে চারটি গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাদানী হাসপাতালে ও পরে ফরাজী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ২০২৫ সালের ২১ জানুয়ারি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, তাঁর মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

