লোগো
Advertisement

পঞ্চগড়ে নারীর সঙ্গে থাকার অভিযোগে মসজিদের ইমাম আটক, পরে আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম
Advertisement

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে থাকার অভিযোগে মো. শহিদুল ইসলাম নামে এক মসজিদের ইমামকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। মঙ্গলবার রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টার থেকে ওই নারীসহ তাকে আটক করা হয়।

শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়দের দাবি, মঙ্গলবার বিকেল থেকে ১৯ বছর বয়সী ওই নারী চিনিকল কলোনির একটি কোয়ার্টারে শহিদুল ইসলামের সঙ্গে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই নারী খাবার কিনতে মিলগেট বাজারে গেলে কয়েকজন যুবকের সন্দেহ হয়। পরে তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের কোয়ার্টারে যান। সেখানে ওই নারী ও শহিদুল ইসলামকে একসঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ওই নারীকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে ওই নারীসহ শহিদুল ইসলামকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় কোনো ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি।

আটক ওই নারী পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও সংবাদ লোড হচ্ছে...