গাজীপুরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে একদল ব্যক্তি মহিন উদ্দিন রিপনকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার একটি স্থানে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মাদক ব্যবসা ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জেরে তাঁকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন মহিন উদ্দিন রিপন। তাঁর অভিযোগ, আটকে রেখে তাঁর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

