ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পাবনার চাটমোহর উপজেলা কৃষি অফিসে কর্মরত জাহাঙ্গীর হোসেন জাকির (৩২) নামে উপসহকারী কৃষি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বুধবার সিরাজগঞ্জ বনপাড়া সড়কের মান্নাননগর নামক স্থানে আনুমানিক ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার হান্ডিয়াল ব্লকের দায়িত্বে ছিলেন। বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে। বাবার নাম ছোরমান প্রামাণিক।
সারাদেশ থেকে আরও পড়ুন

