পাটগ্রামে ভারত থেকে পাচার করে আনা ১২ গরু ও মোটরসাইকেল উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রামে পাচার করে আনা ১২টি ভারতীয় গরু ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের চার কিলোমিটার অভ্যন্তরে একটি স্থান থেকে এসব উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার গরু ও মোটরসাইকেলের বাজারমূল্য প্রায় ১৪ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ৬১ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। ভোর সাড়ে ৪টায় ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশের প্রায় চার কিলোমিটার ভেতরে পাটগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম এলাকায় ১২টি গরু দেখতে পায় বিজিবি। মালিকবিহীন এসব গরু ভারত থেকে পাচার করে আনা হয়েছে নিশ্চিত হওয়ার পর সেগুলো উদ্ধার করে বিজিবি।
সারাদেশ থেকে আরও পড়ুন

