শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবে না: প্রতিমন্ত্রী পুতুল

বিষয়টিকে রাজনীতির জন্য অশনিসংকেত উল্লেখ করে আরও বলেন, শাকিল পরিচ্ছন্ন রাজনীতি করতেন। চব্বিশের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর দক্ষ নেতৃত্ব অনেকেই সহজভাবে মেনে নিতে পারেনি। এ কারণে তাঁকে জীবন দিতে হয়েছে। শাকিল হত্যার পর রাজনীতিতে তরুণ নেতৃত্ব এখন অশনিসংকেত।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল হোসেন (৩২) দুর্বৃত্তের হামলার শিকার হন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান শাকিল। মৃত্যুর চার দিন পর আজ বিকেলে পরিবারকে সশরীরে সান্ত্বনা দিতে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

