রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, অধিকাংশ কারখানা ছুটি ঘোষণাসিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতেদলীয় নী‌তি বিচ্যুতির অভিযোগ তু‌লে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণাখুলনায় দুটি আগ্নেয়াস্ত্রসহ আশিক বাহিনীর ‘শুটার জনি’ গ্রেপ্তারতাহসিফের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া তরুণী সম্পর্কে কী বলছে পুলিশশ্রমিক বিক্ষোভের মাঝে গাজীপুরে ঝুট গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিসআপত্তিকর ভিডিও প্রকাশ: শিবচরে অব্যাহতি পাওয়া সেই জামায়াত কর্মীর বসতঘর ভাঙচুরযুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলুআসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজিমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
বিজ্ঞাপন

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম
ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

নিরাপত্তার জন্য বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পরিবারটি। তাঁদের দাবি, ক্যামেরার ফুটেজে বৃদ্ধকে মানসিক নির্যাতনের ঘটনার দৃশ্য ধরা পড়েছে। পরিবারের সদস্যরা সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সোলাইমান হোসাইনের নির্দেশে তাঁর খালা পিঞ্জিরা খাতুন (৪৮) ও লাইলী বেগম (৫৬) একাধিকবার এ ঘটনা ঘটিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাঁরা শয্যাশায়ী আলতাফ হোসেনের ঘরের জানালার পাশে মোবাইলে উচ্চ শব্দে গান বাজিয়ে রেখে যান দীর্ঘ সময়। এ ছাড়া অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

আলতাফ হোসেনের ছোট ছেলে ও পুলিশ সদস্য ইউসুফ নূর বলেন, ‘আমার বাবার বয়স ৮৪ বছর। শারীরিক নানা সমস্যায় তিনি বর্তমানে শয্যাশায়ী। সোলাইমানের নির্দেশে তাঁর আপন খালা পিঞ্জিরা বেগম প্রতিনিয়ত জানালার কাছে এসে বিকট শব্দে মোবাইলে উচ্চস্বরে গান বাজিয়ে রেখে যান। হঠাৎ এসে বিকট শব্দ করে ভয় দেখিয়ে চলে যান। তাঁদের এই জুলুম আমার বাবাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...